ধূমকেতু প্রতিবেদক,ঈশ্বরদী : পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত করা হয়।
আজ ১৭ এপ্রিল বিশ্বহিমোফিলিয়া দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে প্রথমবারের মত পাবনা জেনারেল হাসপাতালে একদিন আগে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরদীর হিমোফিলিয়া রোগী ও হিমোফিলিয়া সংগঠনের নেতা মেহেদী হাসানের পক্ষ থেকে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক সহকারী অধ্যাপক ডা: মো: রফিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডাঃ মোঃ ইমরান হোসনে । মেহেদী হাসানের সভাপতিত্বে পাবনা জেলার ঈশ্বরদীসহ বিভিন্ন উপজেলার হিমোফিলিয়া রোগীদের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ রোগীবৃন্দ বক্তব্য দেন । পরে হাসপাতাল চত্বরে র্যালি বের করা হয়।#



