ধূমকেতু প্রতিবেদক,নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাছ কাটাকে কেন্দ্র করে কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি ও ১নং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা স্থানীয় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল জোনাল অফিস ঘেরাও করে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ বাজার এলাকায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে লাইনম্যানদের সঙ্গে ১নং কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে, লাইনম্যানরা চেয়ারম্যানের সঙ্গে অশোভন আচরণ করেন।
পরবর্তীতে প্রতিশোধমূলকভাবে কোনো নোটিশ ছাড়াই চেয়ারম্যানের বাড়ি ও ইউনিয়ন পরিষদসহ ৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন বিদ্যুৎ অফিসের কর্মীরা।
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাচোল থানার অফিসার ইনচার্জ সুকমল দেবনাথ সঙ্গীও ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি সরকারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধির বিদ্যুৎ সংযোগ বেআইনিভাবে বিচ্ছিন্ন করায় সচেতন মহলে তীব্র সমালোচনা চলছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী লাইনম্যানদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজ বেলা ১২:৩০ মিঃ নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ তার অফিস কার্যালয়ে চাঁপাইনবাবগুজ পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল জনের ডিজিএম আব্দুর রহিম ও ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাবের মধ্যে সংঘটিত বিবাদমান সমস্যা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় ভাইয়ের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটায় ।
পরে একে অন্যের প্রতি সহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অনুরোধ জানিয়ে সবার কার্যক্রম শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেল হাসান তারেক,চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রহিম, সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া আল মেহরাব। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল এলাকার সভাপতি ওবাইদুর রহমান।



