IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীদাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটামবিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভানৌ অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরানযুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হিশামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২রেড ক্রিসেন্টসোসাইটির স্বেচ্ছাসেবকদের রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ‘মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার’‘আমার মনে হয়, সবার সবকিছু করার দরকার নেই’পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক‘স্থানীয় সরকার নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে’আজ রাতে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে আসতে পারে৪ নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসকনওগাঁর চন্ডিপুরে অসচ্ছল ১৫টি পরিবার পেলেন মানবিক সহায়তা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থী

বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। আর তাইতো বিজ্ঞান আর উদ্ভাবনের রঙে রঙিন হয়ে উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলা।

শনিবার (২৫শে এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় মেলার শুভ উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছেন। ১৩টি স্টলে সাজানো হয়েছে নানা উদ্ভাবন। স্টলগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তৈরি বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের আকর্ষণ করছে।

বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবু হুরাইরা লোডশেডিং মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ী একটি সেন্সরভিত্তিক যন্ত্র প্রদর্শন করেন। ঐ ছাত্র বলেন, ‘বর্তমানে দেশে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের উদ্ভাবিত যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ অপচয় রোধ করবে। সরকারি সহযোগিতা পেলে এটি বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফাতেমা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি প্ল্যান্টের মডেল উপস্থাপন করেন। তাঁর ভাষ্য, ‘বর্তমান সময়ে এটি অত্যন্ত সময়োপযোগী উদ্ভাবন। যথাযথ সহায়তা পেলে এটি দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।’

আয়োজকেরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং নতুন উদ্ভাবনে উৎসাহ দেওয়া। আগামীকাল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে।

বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি অফিনার কৃষিবিদ সাবাব ফারহান,উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ