ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় মহান মে দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা আজ শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল মান্দা উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে।
উপজেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপিনেতা নুর বকস মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান, কৃষকদল নেতা আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৪ ইউনিয়ন থেকে আগত শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #



