IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যানমসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগমোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণেরমান্দায় মহান মে দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা‘জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না’উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীররাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীদাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটামবিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভানৌ অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরানযুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হিশামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ

মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁয় চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ মসজিদের ওয়াল ভেঙে চলাচলের রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনিসহ স্থানীয় মেম্বার।

এদিকে বিষয়টি জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় মুসল্লিদের মনে। অপরদিকে চলাচলের জন্য জায়গা না ছাড়াই ভুক্তভোগীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাচ্ছে না তারা।

ঘটনাটি সদর উপজেলার দোগাছী স্কুল পাড়া বায়তুল নূর জামে মসজিদের সামনে। আজিজুল ইসলাম ওই মসজিদের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মেম্বারসহ কয়েকজনের সহযোগীতা নিয়ে কৌশলে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।

একই এলাকার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা শেখের ছেলে মুনসুর শেখের লিখি অভিযোগে জানা যায়, তার বাড়ির সামনে চলাচলের রাস্তা সংলগ্ন আজিজুল ইসলাম নতুন বাড়ি নির্মাণ করছেন। তিনিসহ তার পিছনে আরও প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ নির্মাণ করছেন। স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিসহ আলোচনা করেও আজিজুল ইসলাম রাস্তা দিতে রাজি হয়নি। তাই আমরা আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের চলাচলের রাস্তা না হওয়া পর্যন্ত আপনি নির্মাণ কাজ বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থানীয় মুনসুর, মিজানুর, সুমি, মোস্তাফিজুর, আব্দুল কুদ্দুস, ও জিয়াউরসহ ভুক্তভোগীরা বলেন, আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটা। বারবার বলার পরও সে নিয়ম মাফিক রাস্তা ছাড়তে চায়না। গ্রামে একাধিকবার আলোচনাও হয়েছে। কোনো সুরাহা হয়নি। ইউএনও বরাবর অভিযোগ দেওয়ার পর কাজ বন্ধ রেখেছিল।

তারা আরও বলেন, পরবর্তীতে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। গ্রাম্যভাবে বসে স্থানীয় মেম্বারসহ কয়েকজন ব্যক্তিকে নিয়ে মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের। এই প্রতরণার আশ্রয় নিয়ে বাড়ি নির্মাণ শুরু করে আজিজুল নামের ওই ব্যক্তি। আর স্থানীয়দের কথায় মত দেন ভুক্তভোগী বাদীরা। যার সুযোগ নেন আজিজুল। এরপর নিয়ম মাফিক রাস্তা না রেখেই শুরু করেন বাড়ি নির্মাণের কাজ। পরবর্তীতে রাস্তা দেওয়ার কথা বললে কেউ আর এগিয়ে আসে না। বাধ্য হয়ে প্রতিকারের আশায় আবারও অভিযোগ দেন ভুক্তভোগী পরিবারগুলো।

ভুক্তভোগীদের একজন সুমি নামের এক নারী উদ্যোক্তা। তিনি জানালেন, আমি একটি কোয়েল পাখির খামার আছে। প্রায় দশ হাজার ডিম ফোটানোর মেশিন আছে। সেখানে ভ্যানযোগে বিভিন্ন মালামাল নিয়ে যাতায়াত করা যেত। এখন যদি রাস্তা না পাই, তাহলে আমার স্বপ্ন শেষ হয়ে যাবে। আমার খামারটি আর কখনও চালানো যাবেনা।

জানতে চাইলে স্থানীয় মুসল্লিরা বলেন, যদি মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার কথা বলে থাকে, তাহলে সেটা ন্যায় সঙ্গত কথা নয়। কারণ ওটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ওখানে আমরা নামাজ পড়ে থাকি। এটা কখনও মেনে নেওয়া সম্ভব না কারো পক্ষে।

জানতে চাইলে আজিজুল ইসলাম বলেন, আমি একাই কেন দেব? বরং মসজিদের মধ্যে এই জমি চলে গেছে। তারপরও আড়াই ফিট ছেড়েছি। আর মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতির কথা জানতে চাইলে তিনি বিষয়টি বারবার এড়িয়ে যান।

জানতে চাইলে স্থানীয় মেম্বার আমিন হোসেন মুঠোফোনে আজিজুলের পক্ষে সাফাই গেয়ে বলেন, সবাই মিলে বসে মসজিদের ওয়ালের এক কোণ ভেঙে দেওয়ার কথা হয়েছিল। আর ইউনিয়নের নিয়ম অনুযায়ী আড়াই ফিট ছেড়েছে সে। তবে গ্রামে বাড়ি করতে প্লান লাগেনা। যে যার মতো করছে। মসজিদের ওয়াল ভেঙে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা এমন প্রশ্নে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ওটা কি আমার বাপের জিনিস। প্রয়োজনে তাদেরকে অন্য দিক দিয়ে রাস্তা দেওয়া হবে বলে দায়সারা জবার দিয়ে সংযোগ কেটে দেন তিনি।

জানতে চাইলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশাদ বলেন, নায়েবকে পাঠানো হয়েছিল। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ