IMG-LOGO

বুধবার, ৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় এমপি কতৃক তিনটি এইচবিবি রাস্তা উদ্বোধনতানোরে পুলিশের অভিযানে ১৫ মামলার আসামি গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেচ প্রকল্পের ১৯ কেজি চোরাই তামার তারসহ ২ যুবক গ্রে’প্তা’রপশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল উত্তর সহিংসতা, গোমস্তাপুর সীমান্তে বিজিবির টহল জোরদারকোরবানির পশু ঘিরে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না‘প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার’চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিলশিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলনবাগমারায় প্রাথমিক শিক্ষক সমিতির জমি দখলের চেষ্টা শিক্ষকদের জরুরি সভাপ্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশচাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৫০ রোগীর খাবার সেবা চালুগোমস্তাপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যারাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ“পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি” গোমস্তাপুরের বিলাঞ্চল প্লাবিত,হুমকির মুখে শত শত বিঘা বোরো ধানহাটপাঙ্গাসী সড়কে মরা গাছের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৫০ রোগীর খাবার সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৫০ রোগীর খাবার সেবা চালু

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চাহিদা অনুযায়ী খাবার সরবরাহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর আগে হাসপাতালটিতে ২৫০ জন রোগীর খাবার সরবরাহের চাহিদা থাকলেও এতদিন খাবার দেওয়া হচ্ছিল মাত্র ১০০ জন রোগীকে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসপাতালের খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে। খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নীত করার পর রোগীর পথ্য সরবরাহ ও প্রশাসনিক অনুমোদনের জন্য ২০২২ সালের ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় বিষয়টির কোনো অগ্রগতি হয়নি। পরে সবশেষে ২৫০ জন রোগীর জন্য খাদ্য বরাদ্দ অনুমোদন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, ২০২২ সালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালটি রাজস্ব খাতে স্থায়ীভাবে পদ সৃজনের অনুমোদন পেলেও এখনো সব ক্ষেত্রে প্রয়োজনীয় জনবল পাওয়া যায়নি। ফলে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নিতে ভিড় করছেন। এতসংখ্যক রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

এমনকি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে খাবারের বরাদ্দ ছিল মাত্র ১০০ জনের। বিভিন্ন দপ্তরে আবেদন করেও দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে আমরা ২৫০ জন রোগীর খাবার সরবরাহের অনুমতি পেয়েছি এবং আজ সেই কার্যক্রমের উদ্বোধন করা হলো। এখন থেকে ২৫০ জন রোগী নিয়মিত খাবার পাবেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, হাসপাতালে রোগীরা অনেক দূর-দূরান্ত থেকে আসেন। কিন্তু ২০২০ সালের শুরুর দিকে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও খাবার দেওয়া হতো মাত্র ১০০ জনকে। এতে রোগীরা ভোগান্তিতে পড়তেন। তবে আজ ২৫০ জন রোগীর খাবার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে কিছুটা হলেও ভোগান্তি কমবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930