IMG-LOGO

সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটসিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ডশরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনমহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪ গরু জব্দসিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারগোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এডভোকেসি সভার‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসিংড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিতপোরশায় ভটভটি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণরাসিক প্রশাসকের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর ড্রেনপরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসীসিংড়ায় দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণপোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধনবাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ড

সিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ড

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা ও ওজন মাপার যন্ত্র নবায়ন না থাকায় দুই মিষ্টির দোকানীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

আজ সোমবার (১৮ মে) বেলা ১১টায় সিংড়া পৌর শহরের থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী নয়ন হালদারকে ৫ হাজার টাকা এবং ওজন মাপার যন্ত্র নবায়ন না থাকায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী তপন কুমার হালদারকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারের মালিক ও ৪৭ ধারায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারের মালিককে অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930