ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ঘুঘিয়া আনারপুর সীমান্তে পুশইনের জন্য জড়ো করা লোকজনকে ভারত সীমান্তে ৫০ গজ অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬, বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) সহকারী পরিচালক রবিউল ইসলাম।
তিনি আরও জানান,শুক্রবার সকালে ওই সীমান্তে বিজিবি -বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।বৈঠকে বিএসএফ বিষয়টি সুরাহার জন্য উর্ধতন কতৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে।
এদিকে, উপজেলার ৫ সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাতে বিজিবি স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে সীমান্ত পাহারা দেয় বলে জানা গেছে । তারা সীমান্ত দিয়ে পুশইন রোধে কাজ করছেন বলে জানান।প্রসঙ্গত: বৃহস্পতিবার ভোরে ওই সীমান্ত দিয়ে ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।



