IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেনজীর আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ফেসবুকে যা লিখলেন নায়িকা পরীমনিপ্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবিরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশাগোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনওজন কমানোর পর ত্বকে কিছু পরিবর্তন আসেপ্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফলবগুড়া বিট মডেল স্কুল চ্যাম্পিয়ননাবিক হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ‘ধমক’ খেলো ভারত‘এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম’সাবেক মহাপরিদর্শক বেনজীর দুবাই পুলিশের হাতে গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৭ জনকুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> বেনজীর আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ফেসবুকে যা লিখলেন নায়িকা পরীমনি

বেনজীর আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ফেসবুকে যা লিখলেন নায়িকা পরীমনি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার জাতীয় সংসদে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, গত ১২ জুন আবুধাবির মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

এদিকে সাবেক এই পুলিশপ্রধানের গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি।

বেনজীর আহমেদের গ্রেপ্তার সংক্লান্ত একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে পরীমনি লিখেছেন, ‘মজা’। সঙ্গে দিয়েছেন একটি খুশির ইমোজি।

ধারণা করা হচ্ছে, বোটক্লাব কাণ্ডে পরীমনির বিরুদ্ধে হওয়া মামলায় বেনজীর আহমেদের যোগ সূত্রতা ছিল। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে প্রায় এক দশক অবৈধভাবে ক্লাবের সভাপতির পদ দখল করে ৩২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি পরীমনির নামে মামলা ও তার কারাবাসের পেছনেও তার হাত রয়েছে বলে অনেকে মনে করেন।

তবে বোটক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, সাবেক আইজিপি ও ঢাকা বোটক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। সেসময় তিনি জানান, বেনজীর অবৈধভাবে বিনাভোটে বোটক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন।

এদিকে বেনজীর গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। গত ১২ জুন এ বিষয়ে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে দুবাই কর্তৃপক্ষ।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তার প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকেও বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হবে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার সূত্র ধরেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031