IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলায় বিএনপির ৬ নেতাকর্মী আটক

পত্নীতলায় বিএনপির ৬ নেতাকর্মী আটক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫ জনকে আটক করে থানা পুলিশ। আটক বিএনপির নেতাকর্মীদের দেখতে গিয়ে আটক হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাজা নজিবুল্ল্যাহ চৌধুরী। শুক্রবার বিকেল ৪ টার দিকে তিনি থানা চত্বরে আটক হন।

এর আগে বৃহস্পতিবার রাতে নজিপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ড হরিরামপুর মল্লায় অস্থায়ী নৌকা প্রতীকের দুইটি নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ উঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী রেজাউল কবীর চৌধূরীর ভাই শরিফুল চৌধূরী বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন। মামলায় খাজা নজিবুল্ল্যাহ চৌধুরী সহ ৬জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, পত্নীতলা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শিহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, পৌর যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারন সম্পাদক এজেড মিজান এবং পত্নীতলা ইউনিয়ন যুবদলের সদস্য খোকন হোসেনসহ ৫জন।

পত্নীলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে খাজা নজিবুল্ল্যাহ চৌধুরীকে ১নম্বর আসামী করে থানায় মামলা হয়। মামলার পর রাত ২টার দিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে আটক করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে খাজা নজিবুল্ল্যাহ চৌধুরী আটক নেতাকর্মীদের দেখতে থানায় আসেন। তিনি ওই মামলার আসামী হওয়ায় তাকেও আটক করা হয়েছে।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বলেন, শনিবার(১৬ জানুয়ারী) নজিপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজনই তাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আমার কর্মীদের ওপর দায় চাপাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করতে সাজানো মামলায় বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31