IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে গাছ ব্যবসায়ী রুস্তম আলী ও তার ছেলে ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগও করেছেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগকারী গাছ ব্যবসায়ী রুস্তম আলী জানান, উপজেলার বিনোদপুর গ্রামের মানিক সরকারের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ১০-১২টি গাছ ৩৭ হাজার টাকায় ক্রয় করেন। চুক্তি অনুযায়ী তিনি প্রথমে ২৯ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন এবং অবশিষ্ট ৭ হাজার ৫০০ টাকা গাছ কাটা শেষে দেওয়ার কথা ছিল। ওই টাকা পাওয়ার পর গাছ কাটা শুরু করা হয়।

তিনি বলেন, পরে একই গ্রামের আব্দুল হামিদ ও মনোরঞ্জন ওই গাছের মালিকানা দাবি করে গাছ কাটায় বাধা দেন। বিষয়টি মানিক সরকারকে জানানো হলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি। পরে স্থানীয়ভাবে কাগজপত্র যাচাই করে বৈঠক অনুষ্ঠিত হলে গাছের একটি অংশের মালিকানা আব্দুল হামিদ ও মনোরঞ্জনের বলে শনাক্ত হয়। এরপর তাদের প্রাপ্য হিসেবে ১২ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। এতে গাছের জন্য পূর্ব নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়।

রুস্তম আলীর দাবি, এরপরও মানিক সরকার একটি গাছ কাটতে দেননি। এতে অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়ে তার কাছে বাড়তি অর্থ ফেরত দাবি করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হলে মানিক সরকার অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগ করেন তিনি।

তারা অভিযোগ করেন, গত ২১ জুন মচমইল বাজারের একটি হোটেলে টাকা ফেরতের বিষয়ে আলোচনা করতে গেলে মানিক সরকার তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। পরে হোটেল থেকে বের হওয়ার সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যাপারে গাছের মালিক আব্দুল হামিদ এবং মনোরঞ্জন বলেন, এখানে মানিকের কোন জমি নেই অথচ সে আমাদের জমির গাছ গোপন বিক্রি করে দিয়েছিল। আমরা জানতে পারার পরে রুস্তমের কাছ থেকে আমরা গাছের দাম নিয়েছি।

রুস্তম আলীর ভাষ্য, প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতে এবং পাওনা অর্থ পরিশোধ এড়াতেই এ ধরনের অভিযোগ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মানিক সরকারের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো বিরোধের স্থায়ী সমাধান হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31