ধূমকেতু প্রতিবেদক : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)।
রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রশাসক বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী ও অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব। রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্রের বিকাশ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সততা, প্রজ্ঞা, দেশপ্রেম ও জনকল্যাণে নিবেদিত কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।###



