IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> টপ নিউজ >> বিনোদন >> সিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনী

সিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ইউটিউবে মুক্তি পাওয়া তার বেশির ভাগ নাটকই কোটি ভিউ অতিক্রম করেছে। সর্বশেষ ‘কাজল চোখের মেয়ে’ নাটক দিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

নাটকে ধারাবাহিক সাফল্যের পর স্বাভাবিকভাবেই সিনেমা থেকে প্রস্তাবও পাচ্ছেন তটিনী। তবে এখনই বড় পর্দায় অভিষেকের কোনো ইচ্ছা নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, ‘গত দুই ঈদ থেকেই অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখন সিনেমায় যেতে চাই না। তবে শৈল্পিক ঘরানার সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে। সেটা এখন নয়। এখন আমি নাটক নিয়েই ভালো আছি। কাজ করছি, শিখছি, নিজেকে আরও যোগ্য করে তখন সময় আসবে।’

বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তটিনী বলেন, ‘বাণিজ্যিক সিনেমার পরিসর অনেক বড়। সেখানে আমি কী, সেটা ভালোই বুঝতে পারি। এর জন্য যে অভিনয় দরকার, ড্যান্স দরকার, গ্ল্যামার সেসব আমার মধ্যে আছে, এমন দাবি করি না। আপাতত নাটকেই ভালো আছি।’

তিনি আরও মনে করেন, একজন শিল্পীর জন্য নিজেকে প্রস্তুত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জনপ্রিয়তার সুযোগ নিয়ে তাড়াহুড়ো করে সিনেমায় নাম লেখানোর চেয়ে অভিনয়ে আরও দক্ষ হয়ে সঠিক সময়ের অপেক্ষা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বর্তমানে ছোট পর্দাতেই ব্যস্ত সময় পার করছেন তানজিম সাইয়ারা তটিনী।

দর্শকদের প্রত্যাশা, ভবিষ্যতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বড় পর্দায়ও নিজের অভিনয়ের ছাপ রাখবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031