IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল সর্বোচ্চ বৃত্তি অনুষ্ঠানে এমপি চাঁদ

বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল সর্বোচ্চ বৃত্তি অনুষ্ঠানে এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব বোধের জায়গা থেকে হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন,শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”মাদক, বাল্যবিবাহ বিষয়ে আপোষ না করার আহ্বান জানিয়ে এমপি চাঁদ বলেন, বাড়িতে পাঠদানের বিষয়েও অভিভাবকদের বেশি সচেতন হতে হবে। তিনি বলেন, আমি একজন কৃষকের ছেলে। কৃষি নির্ভর বাঘা -চারঘাট উপজেলায় উন্নয়নের জন্য কৃষকরা অগ্ৰাধিকার পাবে। শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে করে এমপি চাঁদ বলেন, বিএনপি নির্বাচনকালিন ওয়াদা বাস্তবায়নে বদ্ধ পরিকর।

২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৬৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির এক হাজার করে টাকা প্রদান করা হয়। শুরুতেই তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন অতিথিরা।

মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে চারঘাটের হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে।

সভাপতির বক্তব্যেকালে বাঘা উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা জান্নাতুল ফেরদৌস বলেন,সূষ্ঠ সুন্দর সমাজ গঠন করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যারা বৃত্তি পেয়েছে তারা আমাদের আগামীদিনের উত্তরসুরী। তাদের সাফল্যে, শিক্ষক অভিভাবকদের বেশি অবদান রয়েছে। অভিভাবকদের বলেন, নিজেকে বাস্তবে তৈরি করে শিক্ষার্থীদের উপদেশ দিবেন । তবেই উপদেশ তাদের কাজে আসবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মাহাফুজ রহমান ,আগামী জীবনের সময়গুলো কাজে লাগিয়ে আজকের বৃত্তির মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ। তিনি বলেন, উপজেলার ৭৪ টি সরকারি বিদ্যালয়ের মধ্যে ৪৫ টি বিদ্যালয়ের ১৫৫ জন ও ৪২ টি কেজি স্কুলের মধ্যে ২টি স্কুলের ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সর্বোচ্চ বৃত্তি পেয়েছে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক তাসমিরি লাবনীর উপস্থাপনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি)সেরাজুল হক,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক ।

এছাড়াও উপস্থিত ছিলেন , স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, শিক্ষক এমদাদুল হক, সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, হেলাল উদ্দিন রিয়াল, আমজাদ খান, আব্দুল কাদের, মহিলা নেত্রী শাপলা খাতুন,শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31