ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৫৮ জনকে আটক করা হয়েছে। শনিবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, তানোর থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০১ জন, বাঘা থানা ৪৯ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ২০ জনকে মাদকদ্রব্যসহ ৩২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তানোর থানা পুলিশ মোজাম্মেল হক ওরফে কাজল (৩৫) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ শ্রী সদন্দ কুমার হাওলাদার (৪০), ইদ্রিস আলী ওরফে তুহিন(৩৬), সাদ্দাম হোসেন (৩০), বিদ্যুৎ (২২), সুজন মন্ডল (২৯), আসকান (৩৫), মিজানুর রহমান খোকন (২২), জসিম উদ্দিন ওরফে নান্নু (৩৮), আলতাব হোসেন (৩৬), সেলিম উদ্দিন (৪২), শাহিনুর রহমান (৩৩), লালু (৩২), জহুরুল ইসলাম গপ্পি (৪৫), সবুজ সরকার (৩২), বাপ্পি মন্ডল (২৪), কৌশিক হাসান (২৬), রন মালিথা (১৯), বিপ্লব হোসেন (২০) এবং রিন্টু (২২) কে ০৩লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


