IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্তপুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরেজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানমহাদেবপুরে মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতমান্দায় শিশুদের ড্যান্ডি নেশা করানোর অভিযোগ সাইকেল মেকারের বিরুদ্ধেরাসিক প্রশাসকের সঙ্গে সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনতানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাপুঠিয়ায় লাইসেন্স ছাড়াই অধিক দামে সার বিক্রি, ৮ বস্তা জব্দরাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিতকুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহারচাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত‘যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস

বাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত ভবানীগঞ্জ পৌরসভার ফকিরনী নদী (রানী নদী) ও বারনই নদীর সংযোগস্থলে, বাগমারা থানার পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ৫৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান এবং বাগমারা থানার এসআই (নিঃ) রুবেল।

মৎস্য ও জলজ প্রাণীর প্রজনন ও স্বাভাবিক বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031