IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকারের অব্যাহত দাবির প্রেক্ষাপটে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের প্রত্যর্পণ অনুরোধ ভারতীয় বিচার বিভাগের সামনে উপস্থাপন করতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ বিষয়ে রাজনৈতিক বা কূটনৈতিকভাবে কোনো একক সিদ্ধান্ত হবে না। একই সঙ্গে ঢাকার এ কঠোর অবস্থান থেকে সরে আসতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

ভারতের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, কাউকে প্রত্যর্পণ করার সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিক বিবেচনার বিষয় নয়, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে এটি প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা ভারতীয় আইনের অধীনেও অপরাধ হিসেবে গণ্য কি না। পাশাপাশি বিষয়টি ভারত ও বাংলাদেশের বর্তমান দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সরাসরি জড়িত বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবেদনে অন্য এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। গত ৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বিজয়ের মাসকে স্মরণ করে তিনি ডিসেম্বরেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা নয়াদিল্লির একটি গোপন স্থানে আশ্রয়ে রয়েছেন। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে তার বিরুদ্ধে রায় দেওয়া হয় এবং দল হিসেবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আসে। ঢাকা মূলত আইসিটির ওই রায়কে ভিত্তি ধরেই প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের দাবি, ভারতীয় আদালতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেওয়া ওই রায়কে চ্যালেঞ্জ করবেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির নিয়মানুযায়ী, প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার পর প্রয়োজনে তদন্তের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হতে পারে। তদন্ত শেষে যদি প্রতীয়মান হয় যে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রাথমিক তথ্যপ্রমাণ নেই, তবে আদালত অভিযুক্তকে খালাসও দিতে পারে। তবে ভারত কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়টি নিরসনে আগ্রহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31