IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের মানববন্ধনপোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুখালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনুখাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘরভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভাহাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকানিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারাপুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে বিএনপির আনন্দ মিছিলতারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে আত্মহত্যা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কালীগঞ্জ বাজারের তৈয়বুর রহমান (৩৬) ও সরঞ্জাই ইউনিয়নের মণ্ডলপাড়ার মো. মিজানুর রহমান (৪৭)। তাঁদের মধ্যে তৈয়বুর রহমানকে ২০ হাজার টাকা এবং মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য ও ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, লাইসেন্স ছাড়া সার বিক্রির অপরাধে তাঁদের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়।

তানোর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল বলেন, সার বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্সসহ সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। লাইসেন্স ছাড়া সার বিক্রি কিংবা কৃষকদের হয়রানি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান,কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা খান জানান, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে সার বিক্রির কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান,আমন মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হলে অবৈধ ব্যবসা কমার পাশাপাশি কৃষকেরা হয়রানি ও অতিরিক্ত দামের হাত থেকে রক্ষা পাবেন।

এদিকে চলতি আমন মৌসুমে রাজশাহীর বিভিন্ন এলাকায় সার সরবরাহ ও দাম নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে এমওপি সার নিয়ে সংকট ও সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে তানোরে লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031