ধূমকেতু প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ সেপ্টেম্বর দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, প্রশাসনিক ভবনে সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন। ৯ টা ৪০ মিনিটে রক্তদান কর্মসূচি, সকাল ৯ টা ৫০ মিনিটে রুয়েট প্রাঙ্গনে অবস্থিত শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত ও দোয়া, ১০ টায় ক্যাফেটারিয়ায় গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনী।
সাড়ে ১০ টায় বর্ণাঢ্য র্যালি, পৌনে ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচি। সাড়ে ১১ টায় কনফারেন্স রুমের নিচে আলোচনা সভা, চিত্রঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ। দুপুরে যোহরের নামাজ শেষে রুয়েটের অগ্রযাত্রা সহ দেশ এবং জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।#


