IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> টপ নিউজ >> বিনোদন >> অভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততা

অভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততা

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমা থেকে বলিউড- দুই ইন্ডাস্ট্রিতেই সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী গল্প, ওয়েবভিত্তিক কাজ এবং আইটেম গানেও নিজের জাত চিনিয়েছেন। চলতি বছরে তার কাজের তালিকা আরও বৈচিত্র্যময়। বর্তমানে তামান্নার ব্যস্ততা ‘দ্য ভ্যান’ সিনেমা নিয়ে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ছবিটি লোককথা, আধ্যাত্মিকতা, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানকে ঘিরে নির্মিত। ছবিতে তামান্নার চরিত্রও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি প্রকাশিত ‘সমঝো না’ গানে সিদ্ধার্থের সঙ্গে তার রসায়ন দর্শকের নজর কেড়েছে। ২৫ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। সাম্প্রতিক বছরগুলোয় বলিউড ও দক্ষিণী সিনেমায় তামান্নাকে অভিনয়ের বদলে নাচের জন্য গুরুত্ব দেওয়া শুরু করেছিলেন নির্মাতারা। এতে করে তার ক্যারিয়ার খানিকটা ভাটার মুখে পড়েছে। যে কারণে ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তামান্না। নির্বাচন করছেন এমন কিছু সিনেমা, যেখানে তাকে ভিন্নরূপে দেখা যাবে। তাই শুধু ‘দ্য ভ্যান’ নয়, ‘রাগিনী ৩’-এ যুক্ত হয়েছেন তামান্না। ছবিটির শুটিং লন্ডনে শুরু হয়েছে এবং এটি জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় হিসেবে নির্মিত হচ্ছে। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তামান্নার আসন্ন কাজের তালিকায় ‘মারিয়া আইপিএস’, ‘পুরুষান’ এবং আরও কিছু প্রকল্পের কথাও উঠে এসেছে। এসব ছবির গল্প ও ঘরানা একে অন্যের চেয়ে আলাদা। ফলে একই ধরনের চরিত্রে আটকে না থেকে নানা ধরনের গল্পে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি। তার কাজের তালিকায় রয়েছে ‘রেঞ্জার’ ও ‘ভি. শান্তারাম’-এর মতো সিনেমা। কাজ করতে গিয়ে অভিনেত্রীদের প্রতিদিনের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর দাবি, দক্ষিণী চলচ্চিত্রজগতে কাজ করতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রীরা। তার কথায়, ‘ওখানে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে।’ তামান্না বলেন, দক্ষিণী চলচ্চিত্রে কাজ করার সময় তিনি অনুভব করেছেন, অভিনেত্রীদের দিকে অনেকেই এমনভাবে তাকান, যা স্বাভাবিক নয়। ‘মানুষ আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। সেই দৃষ্টি অনেক সময়ই অস্বস্তিকর।’ তবে তামান্না স্পষ্ট করেছেন, দক্ষিণী চলচ্চিত্রজগতে কাজ করার অভিজ্ঞতা তার কাছে কেবলই নেতিবাচক নয়; বরং এই ইন্ডাস্ট্রি তাকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা এবং স্বীকৃতি দিয়েছে। হিন্দি ছবি চাঁদ সা রোশন চেহেরা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মুম্বাইয়ে বেড়ে ওঠা এই অভিনেত্রীকে পরিচিতি দিয়েছে দক্ষিণী ছবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031