ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে দারিদ্য ও বৈষম্য অবসানে সার্বজনীন সামাজিক সুরক্ষা নিশ্চিত ও পর্যাপ্ত অর্থায়নের দাবিতে আঞ্চলিক জনসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসডিজি অ্যাকশা এলিয়েন্স বাংলাদেশ ও গ্লোবাল কল টু অ্যাকশান এগেইনষ্ট পোভার্টি (জিক্যাপ) এর সহযোগীতায় এবং এনআরডিএস এর সার্বিক তত্ত্ববধানে বুধবার সকালে থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক রায়হান আলী। এতে দারিদ্র ও বৈষম্য দুরীকরণ, সর্বজনীন সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু ঝুকি মোকাবেলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, রুলফাও এর পরিচালক আফজাল হোসেন, কাবিউস এর নির্বাহী পরিচালক মধুসুদন দত্ত, আরএসডিপির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর মোজাফ্ফর হোসেনসহ এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
আলোচকরা এসডিজি বাস্তবায়নে দেশের দারিদ্র, নারী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, কৃষক, শ্রমজীবি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারী ও বেসরকারী পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।



