IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকা
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর জোরালো আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার (২৩ সেপ্টেম্বর) অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের কনটেইনার জাহাজগুলো নিরাপদে ফিরিয়ে আনা, প্রবাসী কর্মীদের নিরাপত্তা, রেমিট্যান্স প্রবাহ এবং সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি সংকটের মতো বিষয়গুলো অগ্রাধিকার পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে এসব কর্মীর নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহে, যা দেশের লাখো পরিবারের জীবনজীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই প্রবাসীদের সুরক্ষার বিষয়টি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের।

বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়টিও ইরানের প্রেসিডেন্টের কাছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরে বাংলাদেশ। প্রধানমন্ত্রী জানান, সংঘাতময় পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে বাংলাদেশের বেশ কয়েকটি বাণিজ্যিক কনটেইনার জাহাজ আটকে আছে। যুদ্ধাবস্থা পরিহার করে দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হলে এসব জাহাজ নিরাপদে বের করে আনা সম্ভব হবে। এক্ষেত্রে তিনি ইরানের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি, হরমুজ প্রণালির এই অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেল-গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, যা বাংলাদেশের জন্য বড় ধরনের জ্বালানি সংকট তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বাংলাদেশের এসব উদ্বেগ অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্টরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নোট করেন।

বৈঠকে মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও স্পষ্ট করা হয়। জানানো হয়, বাংলাদেশ সংঘাতের কোনো পক্ষ নিতে চায় না; বরং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিজস্ব নিরপেক্ষ অবস্থান কাজে লাগিয়ে একটি ‘সফট মিডিয়াম ইনফ্লুয়েন্স’ তৈরি করতে ইচ্ছুক।

জাতিসংঘের মতো একটি ‘নিউট্রাল স্পেস’ বা নিরপেক্ষ পরিসর ব্যবহার করে বিবদমান পক্ষগুলোর মধ্যে সংলাপ ও শান্তির পথ সুগম করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশীদাররাও বাংলাদেশকে এই নিরপেক্ষ অবস্থান থেকে শান্তির পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

সার্বিক বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বাংলাদেশ সবসময় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার থাকায় সংঘাতের কারণে বাণিজ্য, জ্বালানি ও প্রবাসীদের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা বিবেচনায় নিয়েই সংলাপের মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে ভূমিকা রাখার কথা বৈঠকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031