IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আগামীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও নগর অবকাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভবানীগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় ভবানীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে পৌর এলাকার পরিকল্পিত সম্প্রসারণ ও নাগরিক সেবার মানোন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন।

অংশগ্রহণকারীরা বলেন, ভবানীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবভিত্তিক ও জনবান্ধব করতে হলে স্থানীয় বাসিন্দাদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে পৌর এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন IUGIP প্রকল্পের ডেপুটি টিম লিডার শামাউন আল নূর।

সভায় ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, স্থানীয় পর্যায়ের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। এ পরিকল্পনার মাধ্যমে পৌরসভার আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও সুপরিকল্পিত ও টেকসই করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এত উপস্থিত ছিলেন প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তা কমিটির সদস্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মতিউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া ও হিসাবরক্ষক মকলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুধীজন, ইমাম, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031