IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপ

শিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, রাজশাহী শাখার “বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬”। আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও আধুনিক শিক্ষায় সুসজ্জিত হয়ে দেশের স্বাবলম্বিতা ও বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, “তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় সুসজ্জিত করার মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষার এক অনবদ্য পরিবেশ তৈরি করেছে। এখানকার শিক্ষার্থীরা যেভাবে দৈনন্দিন নিয়মানুবর্তিতা, হিফজ এবং সাধারণ শিক্ষার চর্চা করে, তা প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

​তিনি সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম এবং নিরহংকার মনোভাব নিয়ে পথচলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন এবং দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

​সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ: কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অর্থসহ কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি এবং ‘দেশের গান’ পরিবেশন করা হয়। পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের বক্তব্য দর্শকদের মুগ্ধ করে।

​অনুষ্ঠানে হিফজ, জেনারেল, বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় (ক্রিকেট ও ফুটবল) কৃতিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

​ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং অতিথিদের দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news