ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
বুধবার ২১ অক্টোবর ২ টাই গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি উপরিমাঠস্থ লিচু বাগানের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তা সন্দেহজনক ভাবে পড়ে আছে জানতে পেয়ে এসআরবি’র-৫ এর আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে পরিত্যক্ত অবস্থায় বস্তার মধ্যে ৬৪ টি (চৌষট্রি) লাল কসটেপ মোড়ানো এবং ৩৯ টি (উনচল্লিশ) কালো কসটেপ দ্বারা মোড়ানো হাতে তৈরী সর্বমোট ১০৩ টি (একশত তিন) তাজা ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।



