IMG-LOGO

রবিবার, ১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় যুব দিবস উদযাপনএমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস, ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনিবদলগাছীতে জাতীয় যুব দিবস পালিতপোরশায় জাতীয় যুব দিবস পালনবাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণসাপাহার সীমান্তে ১২ বছরের বাংলাদেশি শিশুকে আটক করেছে বিএসএফগাজীপুর ও সাভারের দুই জেলায় অন্তত ৮০ কারখানা ছুটি৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: আমির ডাঃ শফিকুর রহমান‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা সাধারণ ছুটি ঘোষণাইরানে নতুন হামলার সময়কাল জানাল যুক্তরাষ্ট্রএইচএসসির ফলাফল, গোমস্তাপুরে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছেসিরাজগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ ও ফুটপথ দখলমুক্ত অভিয়ানগোদাগাড়ীতে লাখো ভক্তের উপস্থিতিতে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবখোকশাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> এমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস, ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি

এমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস, ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ীর একটি, হাকিমপুরের দুটি, বিরামপুরের একটি ও বীরগঞ্জ উপজেলার দুটি কলেজ রয়েছে।

ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের স্কুল শাখার কার্যক্রম স্বাভাবিক থাকলেও কলেজ শাখায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি নেই। সেখানে শুধু একজন অফিস সহকারীকে পাওয়া যায়।

অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ১৯৯৯ সালে কলেজটির অনুমতি এবং ২০০২ সালে স্বীকৃতি মেলে। ২০২০ সাল পর্যন্ত কলেজটির ফলাফল ভালো ছিল। তবে দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। শিক্ষকদের বেতন না থাকায় তাঁরা নিয়মিত কলেজে আসেন না। ফলে শিক্ষার্থী ভর্তির সংখ্যাও কমে গেছে। এতে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মধ্যে আগ্রহ কমে গেছে। নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও কলেজে আসে না। বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। তারা বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নেয়। এ কারণেই এবারের ফল বিপর্যয় হয়েছে।

শিক্ষকদের বেতন-ভাতা না থাকা, নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ও শিক্ষার্থীদের অনুপস্থিতিকে ফল বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। কলেজটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজন কার্যকর উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news