IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ফসলের জমিতে প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে সরকারি নির্ধারিত মূল্যে ডিএপি (ড্যাপ) সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা।

সোমবার উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার ডিলারের দোকানের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কৃষকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা সব ধরনের গাড়ী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসলের জমিতে সার প্রয়োগের এখনই উপযুক্ত সময়। কিন্তু বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদে অবস্থিত বিসিআইসি সার ডিলার ‘মানিক ট্রেডার্স’ ও ‘মোশাররফ হোসেন ট্রেডার্স’-এর সামনে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা সার পাননি। কৃষকদের দাবি, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সরকারি নির্ধারিত দামে ডিএপি সার দিচ্ছেন না। সময়মতো সার না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা মহাসড়কে নেমে আসেন।

খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে সার সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, “উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিএপি সার সরবরাহ নিশ্চিত করতে আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি। ডিলারদের স্টক খতিয়ে দেখে দ্রুত কৃষকদের মাঝে সার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো কৃষক সার থেকে বঞ্চিত না হন।”

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, “কৃষকদের সারের দাবির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ডিলারদের মাধ্যমে দ্রুত ও সুশৃঙ্খলভাবে সরকারি নির্ধারিত দামেই সার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারির চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31