IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারী

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারী

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় রাসায়নিক সার সংকট নিরসন এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বাগমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সার সংকটের কারণে কোনো কৃষক যেন হয়রানি বা ক্ষতির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে হবে। এ সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কৃষকের স্বার্থে সরকারকে পাশে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা অতিরিক্ত দামে বিক্রির সুযোগ দেওয়া যাবে না। প্রকৃত কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি বিভাগ ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সার ডিলার হাফিজুর রহমান, আক্তারুজ্জামান ও ফজলুল হক প্রমুখ।

বক্তারা বলেন, চলমান সার সংকটের কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ নির্বিঘ্ন রাখতে সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। ডিলাররা সার সরবরাহ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে কৃষকদের চাহিদা অনুযায়ী সার বরাদ্দ ও সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অহিদুল ইসলামসহ বাগমারার সকল বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মতবিনিময় সভায় সার সংকটের কারণ, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সংকট উত্তরণে করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগমারা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31