IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা, বিভিন্ন সামাজিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও পরিচালনা করেন ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট সামিনা বেগম।

সমাবেশে বক্তারা নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনি সুরক্ষা নিশ্চিত করা, বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় যৌন হয়রানি প্রতিরোধে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন, আইনি সহায়তা সহজলভ্য করা, সাইবার সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আশ্রয়, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু সামাজিক সমস্যা নয়, এটি নাগরিক অধিকার, উন্নয়ন ও মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত। এ ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন।

সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্পনা রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বেরা সিদ্দিকা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, দিনের আলো হিজড়া সংঘের নির্বাহী পরিচালক মোহনা, রহিমা বেগম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি বেলী ম্রং, ব্র্যাকের প্রতিনিধি মিতা সরকার, উদ্দীপনের এরিয়া ম্যানেজার নায়েব আলী, সাবেক সংসদ সদস্য জাহান পান্না এবং পরিবার পরিকল্পনা সমিতির কো-অর্ডিনেটর মো. আমিরুল প্রমুখ বক্তব্য দেন।

কর্মসূচি শেষে বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলোকে শক্তিশালী করার দাবিতে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে ১০টি সংগঠনের প্রতিনিধিরা এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা, জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, প্রশিক্ষণ সম্পাদক, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট সামিনা বেগম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি বেলী ম্রং, ব্র্যাকের প্রতিনিধি মিতা সরকার, উদ্দীপনের এরিয়া ম্যানেজার নায়েব আলী ও পরিবার পরিকল্পনা সমিতির কো-অর্ডিনেটর মো. আমিরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news