IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ‘শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন করা হচ্ছে’

‘শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন করা হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানোন্নয়োনে শিক্ষার্থীদের কারিকুলাম সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, এই বিষয় নিয়ে শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়নসহ কারিগরি ও আইসিটি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করছে সরকার।

শিক্ষামন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে প্রাথমিক স্কুল শিক্ষকদের ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীরা শিক্ষা-প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ছে। কিন্তু তাদের অনেকে ইংরেজীতে দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষক প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ব্রিটিশ কাউন্সিল যে শিক্ষক প্রশিক্ষণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমসহ বৃটিশ কাউন্সিল এবং বৃটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে। এ জন্য প্রত্যেক স্কুলে দুজনকে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শীঘ্রই পাইলটিং শুরু হবে। এরপর সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই এর কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১ হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) পিটিআই’র মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে আরো ১ লাখ ৩০ হাজার ইংরেজির ওপর প্রশিক্ষণ দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31