IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে হামলাকারী পুলিশদের প্রশিক্ষণ দিয়েছিল ইইউ

মিয়ানমারে হামলাকারী পুলিশদের প্রশিক্ষণ দিয়েছিল ইইউ

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার অভিযোগ উঠেছে দেশটির বিশেষ পুলিশ ইউনিটের বিরুদ্ধে। এই ইউনিটকে জনসমাগম নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সহায়তা প্রকল্প মাইপলের আওতায় মিয়ানমারের পুলিশকে ভিড় বা জনসমাগম সামাল দেওয়ার একটি ম্যানুয়াল তৈরিতে সাহায্য করেছিল ইউরোপীয় পুলিশ। ২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্পে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত পুলিশকে প্রশিক্ষণ ও আধুনিকায়নের যন্ত্র সরবরাহ করা হয়েছিল। এর পাশাপাশি ‘আন্তর্জাতিক সেরা অনুশীলন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা’ দেখানোর প্রশিক্ষণের বিষয়টিও ছিল ওই প্রকল্পে।

খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটেছে। এর ফলে ওই প্রকল্পটি বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের এই বিশেষ পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল তাদের আত্মরক্ষার জন্য। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বাহিনীটি বিক্ষোভকারীদের জলকামান, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়েছে।

অধিকার কর্মীদের অভিযোগ, মাইপল প্রকল্পে যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাদেরকে নিয়ন্ত্রণ করে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সরকার। ওই সেনারাই রোহিঙ্গাদের বিরুদ্ধে তীব্র সহিংস ছিল। সেই হিসেবে মিয়ানমারের সেনাবাহিনী ও এই পুলিশদের মধ্যে কোনো পার্থক্য নেই।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ওই বিশেষ বাহিনীর একটি ছবি ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে ওই পুলিশ সদস্য নেপিদোতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন। ছবিটি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ হয়।

ইইউ বলছে, প্রশিক্ষণের কারণে পুলিশের সংঘাত মোকাবিলার ধরনে পরিবর্তন এসেছে, যার মধ্যে রয়েছে ‘সহিংসতার উল্লেখযোগ্য হ্রাস এবং পুলিশের সঙ্গে সমাজপতিদের সংলাপ’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31