IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> আজকের রাশিফল

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।

বৃষ: নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন: কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সহকর্মীদের কেউ শত্রুতাও করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ব্যাপারে সীমালঙ্ঘন করা ঠিক হবে না।

কর্কট: দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ: কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।

কন্যা: কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।

তুলা: কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক: আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

ধনু: কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।

মকর: দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম সাক্ষাতেই কাউকে ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কুম্ভ: প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। অধীনদের কাজে লাগানো সহজ হতে পারে।

মীন: আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। নতুন আত্মীয় লাভের যোগ আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031