IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইরান সীমান্তে আফগান স্থলবন্দরে বিস্ফোরণ

ইরান সীমান্তে আফগান স্থলবন্দরে বিস্ফোরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান সীমান্তে শনিবার আফগান স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের ইসলাম কাল্লা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু তেল ও গ্যাসের ট্যাংকার আগুনে পুড়ে গেছে। খবর আনাদোলুর।

এ সময় সেখানে ভয়বহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

হেরাত প্রদেশের গভর্নর সাইয়েদ ওয়াহিদ কাতালি বলেন, বিস্ফোরণের ফলে ইসলাম কাল্লা স্থলবন্দরে পার্ক করে রাখা অসংখ্য জ্বালানি ভর্তি ট্যাংকারে আগুন লেগে যায়।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ভয়াবহতা এত বেশি যে, তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং আগুন নিয়ন্ত্রণের জন্য ইরানের সাহায্য চাওয়া হয়েছে।

অন্তত ৫০০ জ্বালানিভর্তি তেল ও গ্যাস ট্যাংকারে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া গেছে।

অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ওয়াহিদ কেতালি বলেন, এ ঘটনায় বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের ক্ষতি হয়েছে। কোনো কোনো সূত্র অবশ্য তেল ও তরল গ্যাসভর্তি ট্যাংকারে হামলার আশঙ্কাও উড়িয়ে দেয়নি। এসব জ্বালানি ইরান থেকে আমদানি করা হচ্ছিল।

হেরাতের হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জনকে হেরাতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার জের ধরে হেরাতের মধ্য দিয়ে ইরানের বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31