IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> মুক্তির পর ‘গৃহবন্দি’ ওমর আবদুল্লাহ-মেহবুবা মুফতি

মুক্তির পর ‘গৃহবন্দি’ ওমর আবদুল্লাহ-মেহবুবা মুফতি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ অভিযোগ করেছেন, সপরিবারে তাকে গৃহবন্দি করা হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি অভিযোগ করেন, তিনি, তার বাবা বর্তমান এমপি ফারুক আবদুল্লাহকে কর্তৃপক্ষ গৃহবন্দি করে রেখেছে।

এই উপত্যকার আরেক নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও অভিযোগ করেছেন, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওমর আবদুল্লাহ টুইটারে বলেন, ‘২০১৯ সালের আগস্টের পর থেকে এটিই নতুন জম্মু-কাশ্মীর। কোনো ব্যাখ্যা না দিয়েই আমাদের বাড়িতে তালাবন্দি করে রাখা হয়েছে। এটি খুবই অন্যায় যে, তারা আমার বাবা বর্তমান এমপি ফারুক আবদুল্লাহসহ আমাকে আমার বাড়িতে বন্দি করে রেখেছে। আমার বোন এবং তার সন্তানদের তাদের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে।’

টুইটারে তিনি তার বাড়ির গেটের বাইরে পুলিশের গাড়ির ছবি পোস্ট করেছেন। তার গৃহকর্মীদেরও বাড়িতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এই সাবেক মুখ্যমন্ত্রী।

আরেকটি টুইট বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, ‘চলো, তোমাদের নতুন মডেলের গণতন্ত্র মানে কোনো কারণ ছাড়াই আমরা বাড়িতে বন্দি। তারচেয়েও বড় কথা, আমার বাড়িতে যারা কাজ করেন তাদের ঢুকতে দেবেন না, আবার আমি ক্ষুব্ধ ও রাগান্বিত হলেও আপনারা অবাক হবেন।’

এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মু্খ্যমন্ত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেন, তাকেও গৃহবন্দি করে রাখা হয়েছে। গত বছরের ডিসেম্বরে পারিমপোরা এলাকায় নিহত আতহার মুশতাকের পরিবারের সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার আগেই তাকে গৃহবন্দি করে রাখা বলে তিনি অভিযোগ করেন। আতহার মুশতাকের সঙ্গে আরও দুইজন নিহত হন।

গত বছরের মার্চে প্রায় আট মাস পর ওমর আবদুল্লাহকে মুক্তি দেয়া হয়। গত বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা প্রত্যাহার করার পরে ওমর আব্দুল্লাহকে আটক করা হয়েছিল।

এরপর গত অক্টোবরে প্রায় এক বছরের বেশি সময় পর মুক্তি দেয়া হয় সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। গত বছরের ৫ আগস্ট মেহবুবা মুফতিকে আটক করা হয়। তারপর থেকেই বন্দি ছিলেন পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31