IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন দাঙ্গার ঘটনা তদন্ত করবে স্বাধীন কমিশন

মার্কিন দাঙ্গার ঘটনা তদন্ত করবে স্বাধীন কমিশন

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা তদন্ত করতে একটি স্বাধীন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। আইনপ্রণেতাদের উদ্দেশে লেখা এক চিঠিতে জানিয়েছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে হামলার তদন্ত করতে যে মডেলের কমিশন গঠন করা হয়েছিলো সেই একই মডেলের কমিশন ক্যাপিটল দাঙ্গা তদন্ত করবে। বিবিসি।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় একজন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হন। দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।

সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য দুই-তৃতীয়াংশের রায় প্রয়োজন ছিল। কিন্তু বিচারে ৫৭ জন দোষী সাব্যস্ত করেন কিন্তু ৪৩ তাকে নির্দোষ বলে অভিহিত করেন। ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়া থেকে রক্ষা পেলেন তিনি।

আইনপ্রণেতাদের উদ্দেশে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘কিভাবে এটা (দাঙ্গা) ঘটতে পারলো আমাদের অবশ্যই তা জানতে হবে।’ তিনি জানান, হামলার পর ক্যাপিটলের জন্য কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা গত কয়েক সপ্তাহ ধরে খতিয়ে দেখছে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাসেল হনোরে।

ন্যান্সি পেলোসি জানান, নতুন গঠন করা কমিশন ক্যাপিটলে হামলার ঘটনা তদন্ত করবে আর এর বিষয়বস্তু ও কারণ জানাবে। তবে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, কংগ্রেস সদস্যদের নিরাপত্তা এবং ক্যাপিটল ভবন সুরক্ষিত রাখতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31