IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> পাকিস্তানি তরুণীর এক ভিডিওতে ভারতজুড়ে তোলপাড়

পাকিস্তানি তরুণীর এক ভিডিওতে ভারতজুড়ে তোলপাড়

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানি এক তরুণীর একটি ভিডিও দেশের গণ্ডি পেরিয়ে চিরবৈরী দেশ ভারতেও বেশ সাড়া ফেলেছে।

বিবিসি জানিয়েছে, ১৯ বছরের তরুণী দানানির মোবিনের ভিডিওটি সোশ্যাল মিডিয়া এতটাই জনপ্রিয় হয়েছে যে, অল্প কয়েক দিনে লাখ লাখ ফলোয়ারের পাশাপাশি তুমুল আলোড়ন সৃষ্টি করেছে সীমান্তের ওপার ভারতেও।

তার বলা একটা ছোট্ট কথাটি নিয়ে ভারতের বড় বড় ব্র্যান্ডগুলো বিজ্ঞাপনে ব্যবহার করছে। দানানিরকে স্যালুট জানাচ্ছেন বলিউড তারকারাও। ভারতীয় মিডিয়াও মেতেছে দানানিরকে নিয়ে।

আলোচিত সেই কথাটি হলো- ‘পাওরি হোরাই হ্যায়’, বাংলায় যার অর্থ হয়- ‘আমাদের পার্টি চলছে’।

বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে দানানির জানিয়েছেন, তার ওই ছোট ভিডিওটি যে এত সাড়া ফেলবে সেটা তিনি কখনো কল্পনাও করেননি।

তিনি বলেন, আমরা বেড়াতে গিয়ে মজা করছিলাম, গান শুনছিলাম। হঠাৎ কী মনে হলো, আমার ফোনটা বের করে ভিডিওটা বানালাম আর পোস্ট করলাম। বাকিটা তো- যাকে বলে ইতিহাস।

বিশেষ করে বিশ্বে যখন এত উত্তেজনা আর বিভাজনের পরিবেশ। আমার হালকা মেজাজে বানানো ভিডিওটা সীমান্তের ওপারের মানুষ উপভোগ করছে জেনে খুব ভালো লাগছে।

কী ছিল সেই ভিডিওতে
মাত্র পাঁচ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও, যা দানানির মোবিনকে এভাবে রাতারাতি সুপার স্টারে পরিণত করেছে।

ইনস্টাগ্রামে তার সেই পোস্ট প্রায় ৫০ লাখ মানুষ দেখেছে, আর সেই সংখ্যাটাও বেড়েই চলছে প্রতিনিয়ত।

গত ৬ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে গাড়িতে করে বেড়াতে যাওয়ার ছোট ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দানানির।

রাস্তায় কয়েক মুহূর্তের জন্য থেমে সেখানে তাকে গাড়ি আর বন্ধুদের দেখিয়ে বলতে শোনা যায়, ‘ইয়ে হামারি কার হ্যায়, অওর ইয়ে হাম হ্যায়, অওর ইয়ে হামারি পাওরি হোরাই হ্যায়!’

বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘এটি আমাদের গাড়ি, আর এ হলো আমরা বন্ধুরা, আর এই আমাদের পার্টি চলছে’।

ভিডিওতে ‘পার্টি’ শব্দটিকে দানানির যেভাবে তার অনুকরণীয় উচ্চারণ আর ভঙ্গিমায় ‘পাওরি’র মতো করে উচ্চারণ করেছেন, সেটিই তাকে ভাইরাল করে তুলেছে।

হ্যাশট্যাগ ‘পাওরি হোরাই হ্যায়’ এখন শুধু পাকিস্তানে নয়, ভারতেও সবচেয়ে ‘ট্রেন্ডিং’ টপিকগুলোর শীর্ষে রয়েছে।

ইনস্টাগ্রামে দানানির মোবিনের ভিডিও সাড়া ফেলার প্রায় সঙ্গে সঙ্গেই বলিউডের সঙ্গীতকার যশরাজ মুখাটে সেটিকে ব্যবহার করে একটি ‘ম্যাশ-আপ’ ভিডিও পোস্ট করেন।

বলিউডের পরিচালক বিবেক অগ্নিহোত্রী এরপরই টুইট করেন, দেশভাগের ৭০ বছর পর একটা বাচ্চা মেয়ে মিম দিয়ে ভারত আর পাকিস্তানকে এক সূত্রে গেঁথে ফেলল। গ্রেট জব দানানির আর যশরাজ!

সেই পোস্ট রি-টুইট করে দানানিরও প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দেন- ‘মাই হার্ট’!

ইন্টারনেটে শুধু ঠাট্টা-রসিকতাই নয়, #পাওরিহোরাইহ্যায়-এর বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যও ঝাঁপিয়ে পড়েছে ভারতের নামিদামি বহু ব্র্যান্ড।

ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তাদের মোবাইল অ্যাপের বিজ্ঞাপন করে ফেলেছে এই ‘পাওরি’ দিয়ে।

পিছিয়ে নেই সুইগি বা জোমাটোর মতো ফুড ডেলিভারি চেইনগুলোও, তাদের বিজ্ঞাপনেও জায়গা করে নিয়েছে দানানিরের ‘পাওরি হোরাই হ্যায়’।

১০ দিন আগেও যে পাকিস্তানি তরুণীর নাম ভারতে প্রায় কেউই জানতেন না, তারই বলা মাত্র পাঁচ সেকেন্ডের ছোট একটি কথা এখন ভারতকে মাতিয়ে রেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31