IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ৫০০

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ৫০০

ধূমকেতু নিউজ ডেস্ক : ধর্মঘটে অংশ নিতে উৎসাহিত করার অভিযোগে মিয়ানমারে ছয় সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর আটকের সংখ্যাও ইতিমধ্যে ৫০০ জনের কাছাকাছি বলে জানা গেছে।

চলতি মাসে সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে ধর্মঘটে সরকারি অফিসগুলো অচল হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

বুধবার দেশটির দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়ে রেলওয়ে কর্মীদের সঙ্গে সংঘাতে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীকে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিলেন রেলকর্মীরা।

বৃহস্পতিবার সকালের দিকে ইয়াঙ্গুনের প্রধান বিশ্ববিদ্যালয়ের একটি ব্যস্ত মোড়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে চলে যেতে বলেছে পুলিশ। পরে শহরের বিভিন্ন অংশে শিক্ষার্থীদের জড়ো হতে দেখা গেছে।

রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে। যেখানে এর আগের সামরিক শাসনের সময় বিক্ষোভকারীদের রক্তাক্ত দমন করা হয়েছিল।

এবারের অসহযোগ আন্দোলনে ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বুধবার চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীসহ ছয় সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করেছে সেনাবাহিনী।

বিক্ষোভে সরকারি কর্মকর্তাদের যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এ মামলায় দুই সাজার বিধান রয়েছে।

অভিনেতা লু মিন ফেসবুকে লিখেছেন, আমাদের জনগণের এই ঐক্য দেখার মতো। জনগণের ক্ষমতা ফের জনগণের কাছেই ফিরবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31