IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> নাচোলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাচোলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : “সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ বেদীতে পুষ্পস্থাবক অর্পণ, প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগীতা, উপস্থিত বক্তব্য, (ভাষা দিবসের ওপর) পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।

রাত ১২টা ১মিনিটে নাচোল সরকারী কলেজ শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুস্তস্থাবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মধ্যে বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওয়াবের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, নেজামপুর ইউনিয়ন আাওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান, আব্দুল হক ও বঙ্গবন্ধু পরিষদের নাচোল উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অপরদিকে বেলা ১০টার দিকে নাচোল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ কন্সফারেন্স রুমে দিবসটি পালন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আল গালিব, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান ও নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার । আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31