IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদ শহরে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। মঙ্গলবার এই ঘটনা ঘটে।

নিহত ওই তিন নারী সাংবাদিক জালালাবাদের বেসরকারি এনিকাস টিভি স্টেশনে কাজ করতেন। টিভি স্টেশনের প্রধান জালমাই লতিফি জানিয়েছেন, সম্প্রতি মাধ্যমিক স্কুলে পড়া শেষ করে তাদের প্রতিষ্ঠানের ডাবিং বিভাগে যোগদান করেছিলেন ওই তিন নারী কর্মী।

বার্তাসংস্থা এএফপিকে লতিফি বলেন, ‘তারা সবাই মারা গেছে। অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্বৃত্তদের গুলিতে নিহত ওই তিন নারী সাংবাদিকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পরিকল্পিত ও পৃথক দুটি হামলায় তাদেরকে হত্যা করা হয়। এছাড়া এই হামলায় আরও এক নারী সাংবাদিক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

আফগান পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত প্রধান বন্দুকধারীকে আটক করেছে তারা। আটককৃত ওই ব্যক্তি তালেবান বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট বলেও দাবি করেছে পুলিশ। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালেবান।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আহত অন্য নারী সাংবাদিককে হাসপাতালে নেয়া হয়েছে। জীবন বাঁচাতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে রক্তক্ষয়ী হামলার সংখ্যা অনেক বেড়েছে। এজন্য তালেবানকে দায়ী করে আসছে দেশটির প্রশাসন। সম্প্রতি দেশটির গোয়েন্দা প্রধানের দেয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিদ্রোহী গোষ্ঠীটি ১৮ হাজারের বেশি হামলার সঙ্গে জড়িত ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31