IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> চারঘাটে শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

চারঘাটে শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করছে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন। সকাল থেকে দিনভর ব্যাপক কর্মসূচি পালন করা হয়। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। এর পরপরই সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন পৌর প্রশাসন, থানা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলামের নেতুত্বে একটি বিশাল র‌্যালী বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একশত পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকির উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন, নবনির্বাচিত পৌরমেয়র একরামুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান,মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম পৌর সচিব রবিউল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছসহবিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় এক ব্যতিক্রম আয়োজনে আলোাকিত হলো বাংলাদেশ মুজিব। ১০০ ফিট মানচিত্র,ফানুস ও একশ মশাল আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের স্বরণে মোমবাতি সমন্বয় তৈরী করা হয়। বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা প্রিন্সিপ্যাল খন্দকার গোলাম ফারুক বিপিএম বার পিপিএমসহ বাংলাদেশ পুলিশ একাডেমী সকল উধর্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news