IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> ৭৯% কার্যকর অ্যাস্ট্রাজেনেকার টিকা

৭৯% কার্যকর অ্যাস্ট্রাজেনেকার টিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের যুক্তরাষ্ট্র, চিলি এবং পেরুতে চালানো বৃহৎ পরিসরের ট্রায়ালে এই ভাইরাসের লক্ষণজনিত অসুস্থতা প্রতিরোধে ৭৯ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। সোমবার ব্রিটিশ-সুইডিশ এই কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সব বয়সী ৩২ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা চালানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা বলছে, আশঙ্কাজনক অথবা গুরুতর অসুস্থতা ঠেকাতে ভ্যাকসিনটি শতভাগ কার্যকর এবং নিরাপদ। পরীক্ষার এই ফল যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটির অনুমোদনের জন্য গুরুত্বপূর্ণ পথ তৈরি করতে পারে।

পরীক্ষায় রক্ত জমাট বেঁধে যাওয়ার বিষয়ে ভ্যাকসিনটির সুরক্ষার কোনও সমস্যা দেখা যায়নি। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশে রক্ত জমাট বাঁধার খবরে বন্ধ হয়ে যাওয়া টিকাদান আবারও শুরু করতে বড় ধরনের আশার খবর দিল উত্তর আমেরিকায় চালানো এই পরীক্ষা।

যদিও গত সপ্তাহে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় মেডিসিনস অ্যাজেন্সি (ইএমএ) পর্যালোচনার পর ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর বলে ঘোষণা দেয়ার পর ওই অঞ্চলে আবারও টিকাদান শুরু করেছে।

উত্তর আমেরিকায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব রচেস্টারের সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিনের এই পরীক্ষা চালিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। করোনাভাইরাসের বিরুদ্ধে বয়স্কদের ক্ষেত্রে ভ্যাকসিনটি কেমন কাজ করবে, এতদিন সেটি নিয়ে দ্বিধা থাকলেও নতুন এই পরীক্ষায় সেটি আর থাকছে না।

কার্যকারিতার প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে বিশ্বের বেশ কয়েকটি দেশ প্রাথমিকভাবে ৬৫ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠীর জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দেয়া থেকে বিরত ছিল। উত্তর আমেরিকায় ট্রায়ালে অংশগ্রহণকারীদের এক পঞ্চমাংশ ৬৫ ঊর্ধ্ব; চার সপ্তাহের ব্যবধানে দু’টি ডোজ দেয়া হয়েছিল তাদের। ভ্যাকসিনটি তরুণদের মতো একই ধরনের সুরক্ষা দিয়েছে এই জনগোষ্ঠীকে।

ভ্যাকসিনের ট্রায়ালে নেতৃত্ব দেয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড বলেছেন, ‌‘নতুন একটি জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিনটি উল্লেখযোগ্য কার্যকারিতা দেখিয়েছে। অক্সফোর্ড নেতৃত্বাধীন অন্যান্য ট্রায়ালের ফলের সঙ্গে এই ফলের মিল রয়েছে। এটি অনেক বড় সংবাদ।’

উল্লেখ্য, তৃতীয় ধাপের পরীক্ষায় ৭০ শতাংশ কার্যকারিতার প্রমাণ মেলায় গত ২৭ ডিসেম্বর যুক্তরাজ্য অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের অনুমোদন দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র: বিবিসি, রয়টার্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31