IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> পোড়াডাঙ্গায় ইসলামী ব্যাংকের এজেন্ট কেন্দ্রের উদ্বোধন

পোড়াডাঙ্গায় ইসলামী ব্যাংকের এজেন্ট কেন্দ্রের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট কেন্দ্রের উদ্বোধন করেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার এফএভিপি ও শাখা প্রধান রোশিদুল হক এর সভাপতিত্বে ও অফিসার গোলাম ইসহাকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের সুজানগর শাখার ম্যানেজার (অপারেশন) জালাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাষ্টার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হামিদ খন্দকার।

গ্রাহক ও সুধিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, পোড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান ও মনসুর রহমান মনু। এজেন্টের পক্ষ থেকে বক্তব্য দেন মেসার্স দোলা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল করিম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, জাইকার ইউডিএফ ইমরান আলী এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন।

সভাপতির বক্তব্যে সুজানগর এসএমই/কৃষি শাখার এফএভিপি ও শাখা প্রধান রাশিদুল হক ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন। এ সময় তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহŸান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে বলে প্রত্যাশা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31