IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> অবশেষে চাকরি নিলেন ব্রিটেনের রাজপুত্র

অবশেষে চাকরি নিলেন ব্রিটেনের রাজপুত্র

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া রাজ সিংহাসনের অন্যতম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি মানসিক স্বাস্থ্য উন্নয়নবিষয়ক একটি সংস্থায় চাকরি নিয়েছেন।

২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লসঅ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস করছেন ৩৬ বছর বয়সী প্রিন্স হ্যারি এবং তার ৩৯ বছর বয়সী স্ত্রী মেগান মার্কেল। একটি পুত্রসন্তান রয়েছে এই দম্পতির ঘরে।

‘বেটারআপ’ নামের সংস্থাটি বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে কাজ করে। তিনি সংস্থাটির ‘চিফ ইমপ্যাক্ট অফিসার’ হিসেবে কাজ করবেন। প্রিন্স হ্যারি নিজেই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ওয়ালস্ট্রিট জার্নালের।

মার্কিন সংস্থা বেটারআপের সদর দপ্তর সান ফ্রান্সিসকো শহরে। বিভিন্ন পেশাজীবীর মানসিক স্বাস্থ্য উন্নয়ন, কর্মক্ষেত্রে সহযোগিতামূলক এবং আন্তরিক পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার কাজ করে থাকে প্রতিষ্ঠানটি।

বেটারআপের প্রধান নির্বাহী অ্যালেক্সেই রবিশাক্স গণমাধ্যমকে জানিয়েছেন, হ্যারিকে সরাসরি সংস্থার কোনো কর্মী বা সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হবে না।

তার কাজ মূলত কোম্পানির কৌশলগত সিদ্ধান্ত ও দাতব্য উদ্যোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং সেগুলো ঠিকমতো চলছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জনসমক্ষে কথা বলা।

নিজের নতুন চাকরির বিষয়ে উচ্ছ্বস প্রকাশ করে প্রিন্স হ্যারি বলেন, ‘বেটারআপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। যখন আমি প্রথম রবিশাক্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখনই মনে হয়েছিল পেশাজীবীদের মানসিক উন্নয়ন সাধনের মাধ্যমে তাদের আরও দক্ষ করে তোলার কাজটি তারা বেশ গুরুত্বসহকারে করে।’

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সানফ্রান্সিসকোয় প্রতিষ্ঠিত হয় পেশাজীবীদের কোচিং, কাউন্সিলিং এবং পরামর্শদানকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘বেটারআপ’। বিশ্বের ৬৬ দেশে ৪৯ ভাষায় সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে হ্যারি যে পদে নিয়োগ পেয়েছেন, সেটি অলাভজনক সহযোগিতা সংস্তাগুলোতে দেখা গেলেও করপোরেট বিশ্বের প্রতিষ্ঠানগুলোতে ‘চিফ ইমপ্যাক্ট অফিসার’ পদটি বিরল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31