IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টারিং

নন্দীগ্রামে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টারিং

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়নের শিমলা বাজারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, শিমলা বাজারের বিভিন্ন দোকানে দেয়ালে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়। ওই পোস্টারে হাসিনার ফ্যাসিবাদী সরকারের মদদ দাতা ও ভারতের সংখ্যালঘু নিপীরিত জাতি জনগণের প্রধান শত্রæ, ফ্যাসিষ্ট উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী ২৬ মার্চ বাংলাদেশে আসবে এর বিরুদ্ধে সশস্ত্র গণপ্রতিরোধ গড়ে তুলুন! জাতীয় বেঈমান শেখ মুজিবের জন্মশতবর্ষ ও তথাকথিত স্বাধীনতার সুবর্ণজয়র্ন্তী পালনে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের গণবিরোধী কর্মসূচি প্রত্যাখান করুন, প্রতিহত করুন! মাওবাদী বিপ্লবীদের নেতৃত্বে ৭১ সালের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে, মাওবাদী গণযুদ্ধ ও পূর্ব বাংলার সর্বহারা পার্টি প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী পালন করুন! ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী উগ্র বাঙ্গালী জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্ছার হোন! শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত, আদিবাসীসহ সকল নিপীড়িত জনগণের প্রকৃত মুক্তির লক্ষ্যে মাওবাদী গণযুদ্ধ গড়ে তুলুন, নয়াগণতান্ত্রিক বিপ্লব সফল করুন! গণযুদ্ধের চলমান প্রবাহকে অব্যাহত রাখুন, বিকশিত করুন, উন্নত স্তরে উন্নিত করুন! ভারত ও ফিলিপাইনে মাওবাদীদের নেতৃত্বে পরিচালিত গণযুদ্ধ সমর্থন করুন! গ্রামে গ্রামে গোপন গেরিলা স্কোয়াড গড়ে তুলুন, পূর্ব বাংলার সর্বহারা পার্টির গণমুক্তি বাহিনীতে যোগদিন! শহীদ কমরেড সিরাজ সিকদার জিন্দাবাদ! মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ, গণযুদ্ধ-জিন্দাবাদ! পোস্টারের নিচে পূর্ব বাংলার সর্বহারা পার্টি, উত্তরাঞ্চল শাখা, মার্চ/২০২১ লেখা রয়েছে। এছাড়া পোস্টারের শিরোনাম দেয়া হয়েছে দুনিয়ার সর্বহারা ও নিপীরিত জাতি জনগণ এক হও!

শিমলা বাজারের নৈশ্য প্রহরী চাঁন মিয়া ও ওসমান আলী বলেন, রাত দেড়টার দিকে ৫/৬ জন লোক মুখোশ পড়ে বাজারে এসে সর্বহারা পরিচয় দেয়। তারা আমাদের চুপ করে বসে থাকতে বলে। এ সময় তারা আধাঘন্টা ধরে বিভিন্ন দোকানের দেয়ালে পোস্টার সাঁটিয়ে চলে যায়।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পোস্টারের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31