IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও ৫০তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৬টায় ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এর পর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য ও গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রীর পক্ষে, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।

এ্ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক, গুরুত্বপূর্ণ ভবনসূহে আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ নিয়ামতপুর বহুমুখী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মাঠে উপস্থিত সীমিত পরিসরে কুচকাওয়াজে অংশগ্রহনকারী পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রামপুলিশের অভিবাদন গ্রহন করেন। শেষে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।

এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ হুমায়ন কবিরসহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়া হাজিনগর ইউপি আওয়ামী লীগ, হাজিনগর ইউনিয়ন পরিষদ, চন্দননগর কলেজ ও ইউনিয়ন পরিষদ, ভাবিচা ইউপি আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগে, বালাতৈড় সিদ্দিক হোসেন কলেজ আলাদা আলাদাভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেন।

আওয়ামীলীগঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্য নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগসহ কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অপর্ন, আলোচনা সভা, মিলাদ মাহফিল।

বিএনপিঃ অন্যান্য রাজনৈতিক দলের মত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অর্পন, আলোচনা সভা, মিলাদ মাহফিল।

এছ্ড়াা জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31