IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> ‘আমরা আদালতে যাব’-মমতা

‘আমরা আদালতে যাব’-মমতা

ধূমকেতু নিউজ ডেস্ক : মমতা বলেন,‘আদালতে যাব আমরা। কোনও ব্যবস্থা নেয়নি। ভোট দিতে দেওয়া হয়নি। ৬৩টা অভিযোগ পেয়েছি।’ বয়ালের বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে পরিস্থিতি জানান মমতা।

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হতেই বৃহস্পতিবার সকাল থেকে বয়াল, গোকুলনগর, সোনাচূড়-সহ একাধিক এলাকা থেকে নানা অভিযোগ সামনে আসছিল। তৃণমূলের অভিযোগ, সেখানকার বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এক জন এজেন্ট গেলেও তাকে মেরে তাড়িয়ে দেন বিজেপি কর্মীরা। ছিঁড়ে দেওয়া হয় তার কাগজ। এ ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীও কোনও ব্যবস্থা নেয়নি। বয়ালের ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় বিজেপি অবাধে ছাপ্পা ভোট করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারাও। বিষয়টি নিয়ে মমতার কাছে অভিযোগও জানান তারা। কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিচ্ছে, মারধর করছে বলে জানান। মমতার কাছে পুনর্নির্বাচনের দাবি জানান সকলেই।

অভিযোগ খতিয়ে দেখতে বয়াল মাস্তুল প্রাথমিক বিদ্যালয়ের ওই বুথে ঢোকেন মমতা। তিনি সেখানে পৌঁছতেই তাকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। তাতে পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। সরাসরি সঙ্ঘাতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকরা। পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। শুরু হয় এলোপাথাড়ি ইটবৃষ্টিও। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে রাজ্য পুলিশ এবং র‌্যাফ। দুই শিবিরকে আলাদা করে দেয় তারা। কিন্তু বুথের বাইরের পরিস্থিতি শান্ত না হওয়ায়, বুথের ভিতরই আটকে পড়েন মমতা। তাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু হয় কিন্তু যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকায় তা হয়ে ওঠেনি। বাধ্য হয়ে পুলিশের তরফে মানবশৃঙ্খল গড়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করা হয়।

কিন্তু মমতা কেন এতক্ষণ বুথের ভিতরে থাকবেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই নিয়ে প্রশ্ন করলে সংবাদমাধ্যমে মমতা জানান, নন্দীগ্রামে কী পরিস্থিতিতে ভোট করা হচ্ছে, সেটাই তুলে ধরতে চান তিনি। কীভাবে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভোটলুঠ চলছে, তা দেখুক গোটা দেশ। যদিও রাজ্য পুলিশের তরফে জানানো হয়, পরিস্থিতি এতটাই অশান্ত যে মমতাকে বুথ থেকে বাইরে বের করার ঝুঁকি নেওয়া সম্ভব হচ্ছে না।

ভোটের জন্য নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি বাড়িতে অস্থায়ী ভাবে রয়েছেন তৃণমূল নেত্রী। তবে ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল থেকে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী বুথে বুথে ঘুরলেও, এক বারও দেখা মেলেনি মমতার। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের ইতিউতি বিক্ষিপ্ত অশান্তি দেখা দিলে, দুপুর ১টা নাগাদ রেয়াপাড়ার ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। দেহরক্ষীদের সহায়তায়, হুইলচেয়ার থেকে নীল রঙের গাড়িতে উঠে বেরিয়ে যান। বয়ালে পৌঁছে হুইলচেয়ারে বসেই গ্রামের ভিতর ঢুকে যান মমতা। সেখানে গ্রামবাসীদের অভিযোগ শোনেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31