IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে ‘গেরিলা হামলার’ ডাক বিক্ষোভকারীদের

মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে ‘গেরিলা হামলার’ ডাক বিক্ষোভকারীদের

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তার বিরুদ্ধে সামনের দিনগুলোতে ‘গেরিলা’ কায়দায় ধর্মঘট অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। গতকাল বৃহস্পতিবার রাতভর মোমবাতি জ্বালিয়ে সামরিক জান্তার ক্ষমতা দখলের প্রতিবাদের সময় এই আহ্বান জানান বিক্ষোভকারীরা।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আজ শুক্রবার থেকে দেশটিতে ইন্টারনেটের ওপর সামরিক জান্তার দেওয়া নতুন বিধিনিষেধের মধ্যেই সংগঠিত হওয়ার উপায় বের করার চেষ্টা করছে। অভ্যুত্থানবিরোধী বিভিন্ন গোষ্ঠী এখন নিজেদের মধ্যে রেডিও তরঙ্গ, অফলাইন ইন্টারনেটের কায়দাকানুন ও মোবাইল বার্তার মাধ্যমে নিউজ এলার্ট সরবরাহকারীদের নাম্বার বিনিময় করে ইন্টারনেট ব্ল্যাকআউটকে পাশ কাটানোর চেষ্টা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ নতুন বিধিনিষেধ দেওয়ায় দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে এখন কেবল ফিক্সড-লাইনেই ইন্টারনেট সেবা চালু আছে, তারবিহীন ব্রডব্যান্ড যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

ইন্টারনেট নিয়ে নতুন এ আদেশের বিষয়ে টেলিকম কোম্পানিগুলোর কাছে কোনো ব্যাখ্যা দেয়নি সামরিক জান্তা। অভ্যুত্থানবিরোধী আন্দোলন দমনে এর আগে তারা মোবাইল ডাটায় নিষেধাজ্ঞা দিয়েছিল।

বিক্ষোভকারীরা বৃহস্পতিবার রাতে দেওয়া এক আহ্বানে বিভিন্ন বাস স্টপে ‘ফুল হামলা’ চালানোরও ডাক দিয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে নিহত অনেক বিক্ষোভকারীরই শেষ যাত্রা এসব বাস স্টপ থেকে হয়েছিল।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বিক্ষোভকারীদের এক নেতা খিন সাদার লিখেন, ‘আগামীকাল (শুক্রবার) আমরা বাস স্টপগুলোতে ফুল রেখে আসবো। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার আগে এটুকুই আমি আপনাদের জানাতে চাই।’

তিনি আরও লিখেন, ‘সামনের দিনগুলোতে সড়কে আরও বিক্ষোভ হবে। যত বেশি সম্ভব গেরিলা আঘাত হানুন। আমাদের সঙ্গে যোগ দিন। চলুন ফের রেডিও শুনি, একে অপরকে ফোন করি.’

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী কর্মসূচিতে হতাহত ও গ্রেপ্তারের খোঁজখবর রাখা গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স জানায়, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে দেশটিতে অন্তত ৫৪৩ জনের প্রাণ কেঁড়ে নিয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন শহরের রাস্তায় অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দেখা গেছে। অনেক জায়গায় আন্দোলনকারীরা সামরিক বাহিনীর করা ২০০৮ সালের সংবিধানের কপি পুড়িয়েছে।

এদিনও পুলিশের গুলিতে দু’জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। নিহতদের মধ্যে ১৮ বছর বয়সী একজন আছে বলেও জানিয়েছে তারা।

রাতের এক বিক্ষোভেও নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে, সেখানে সেসময় প্রায় ৪০০ সেনা উপস্থিত ছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যম খিত থিত।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31