IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> সৌদির বাংলাদেশ দূতাবাস নীল আলোয় সজ্জিত

সৌদির বাংলাদেশ দূতাবাস নীল আলোয় সজ্জিত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব অটিজম দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নীল আলো প্রজ্জলন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সৌদিতে বসবাসরত প্রায় ২৩ লাখ বাংলাদেশি অভিবাসীকে সচেতন করার লক্ষ্যে দূতাবাস এই পদক্ষেপ নেয়।

অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, অটিজম বিষয়ে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে হবে। সবাইকে এ বিষয়ে সচেতনতা অর্জন করে প্রতিটি শিশুকে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দিতে হবে। এ সকল শিশুদের (অটিজম) প্রশিক্ষণ, পারিবারিক ও সামাজিক পূর্ণ সমর্থন দেয়া সম্ভব হলে তারাও দক্ষ হয়ে সমাজের জন্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

অটিজম বিষয়ে সকল অজ্ঞতা দূর করে এ সকল শিশুদের মায়া মমতা ও সঠিক প্রশিক্ষণ দিয়ে এদের সুপ্ত প্রতিভাকে গড়ে তোলার আহবান জানান রাষ্ট্রদূত। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মাঝে অটিজম বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিসহ প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেনের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন।

সায়মা ওয়াজেদের প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টিসহ দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে প্রভূত উন্নতি সাধিত হওয়ায় রাষ্ট্রদূত আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31