IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে: সৎ পিতা আটকরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনারাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> বিনোদন >> কুৎসিত অঙ্গভঙ্গি করায় ট্যাক্সি চালককে শিক্ষা দিলেন মিমি

কুৎসিত অঙ্গভঙ্গি করায় ট্যাক্সি চালককে শিক্ষা দিলেন মিমি


ধূমকেতু নিউজ ডেস্ক : সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল ইঙ্গিত করায় দেবা যাদব নামের এক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর গাড়িয়াহাট থেকে বালিগঞ্জের ট্রাফিক সিগনালে মিমি চক্রবর্তীর গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় তার দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করেন ওই ট্যাক্সি চালক। এরকম ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়েন মিমি। পরে ক্ষুব্ধ মিমি গাড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

খবর অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ নিজের গাড়ি চেপে জিম থেকে বাড়িতে ফিরছিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। বালিগঞ্জের ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়াতেই, পাশের এক ট্যাক্সি থেকে মিমিকে কুৎসিত অঙ্গভঙ্গি করে এক ট্যাক্সি চালক। মিমি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে সেই ট্যাক্সি চালককে ধরে ফেলেন। ভিড় জড়ো হতে থাকায় এবং মিমির আরেকটি জায়গায় যাওয়ার তাড়া থাকার সুযোগে ট্যাক্সি চালক ওখান থেকে পালিয়ে গেলে পরে গাড়িয়াহাট থানায় গাড়ির নম্বর দিয়ে অভিযোগ দায়ের করেন মিমি।

মিমি জানান, ‘আমি যখন জিম থেকে ফিরছিলাম, তখন আমি একাই ছিলাম। আমি আর আমার ড্রাইভার ছিল। আমার বাড়ি থেকে আমার জিম খুবই কাছে। যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন দেখি একটা ট্যাক্সি ড্রাইভার আমাকে একটা বাজে ইঙ্গিত করছে। বলা ভালো- চোখ মারছিল। আমি ভাবলাম হয়তো মুদ্রা দোষ হতে পারে। তারপর হঠাৎ দেখি ট্যাক্সি নিয়ে এসে আমার গাড়িটা ওভারটেক করে আমাকে আরও নোংরা অঙ্গভঙ্গি করছে। তখন আর চুপ থাকতে পারিনি। ড্রাইভারকে বলি গাড়িটা ট্যাক্সির আগে নিয়ে দাঁড় করাতে। আমি গাড়ি থেকে নেমে ট্যাক্সি চালককে উচিত শিক্ষা দিই। তখন বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় লোকজন কম। তারপর হঠাৎ এলাকার লোক ভিড় জমাতে শুরু করে, তাই ট্যাক্সি চালককে ছেড়ে দিতে হয়।’

মিমির কথায়, ‘এই ঘটনার প্রতিবাদ করা উচিত। কারণ আমাকে নোংরা ইঙ্গিত করেছে। ওর ট্যাক্সিতে একা মেয়ে উঠলে গায়ে হাতও দিতে পারত! তবে পুলিশের ওপর আমার ভরসা ছিল। রাতেই পুলিশ ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে। জানা গেছে মদ্যপ ছিল ওই ট্যাক্সি চালক। ওকে ছেড়ে দেওয়াটা ঠিক হতো না। এধরণের ঘটনায় প্রতিবাদ করা সব সময় উচিত।’
সূত্র: নিউজ ১৮

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930