IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> লাশ নিতে সেনাবাহিনীকে দিতে হচ্ছে ৮৫ ডলার

লাশ নিতে সেনাবাহিনীকে দিতে হচ্ছে ৮৫ ডলার

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। বিক্ষোভ, সংঘাতে দেশটির রাজপথ রঞ্জিত হয়ে উঠেছে। একের পর এক অভিযানে সেনাবাহিনীর হাতে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে।

সম্প্রতি একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গত শনিবার মিয়ানমারের বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অভিযানের পর নিহতদের মরদেহ সরিয়ে ফেলে সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানে নিহত বিক্ষোভকারীদের মরদেহ পেতে স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কিন্তু সহজেই তারা স্বজনদের এক নজর দেখতে পারছেন না। সেনাবাহিনীকে টাকা দিয়ে তারপরেই মরদেহ নিতে পারবেন তারা।

সিএনএন’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি মরদেহ নেয়ার জন্য ৮৫ ডলার করে সেনাবাহিনীর কাছে দিতে হবে। বেশ কিছু পর্যবেক্ষণ সংস্থাও এ তথ্য নিশ্চিত করেছে।

ইয়াঙ্গুন শহর থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বাগো শহরে কমপক্ষে ৮২ জন নিহত হয়। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে ৭ শ’র বেশি মানুষ নিহত হয়েছে।

ক্ষমতা আঁকড়ে থাকার জন্য সামরিক বাহিনী দমন-পীড়নের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সামরিক অভ্যুত্থানের পর দেশটির সেনাবাহিনী এক বছর ব্যাপী জরুরি অবস্থা জারি করেছে। তখন থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।

এখন পর্যন্ত বিক্ষোভে অংশ নেয়া প্রায় তিন হাজার মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সামরিক বাহিনীর আতঙ্কে বিভিন্ন সংস্থার কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, সৈন্যরা ভারী অস্ত্র ব্যবহার করেছিল এবং এলোপাতাড়ি গুলি চালিয়েছে। তারা নিরস্ত্র মানুষের ওপর রাইফেল, রকেট গ্রেনেড এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবারের অভিযানে অনেক বাসিন্দাই পালিয়ে আশেপাশের বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছেন। শুক্রবার থেকেই পুরো শহরে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। আশেপাশের অন্যান্য এলাকাতেও তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

বাগো ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের এক ফেসবুক পোস্ট অনুযায়ী, সেনা অভিযানে নিহতদের মরদেহ নিতে তাদের স্বজনদের ৮৫ ডলার বা মিয়ানমারের টাকায় ১ লাখ ২০ হাজার কিয়াত খরচ করতে হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31